২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:০০
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার আদর্শ কলেজে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা থানা পুলিশের উদ্যোগে কলেজের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মাঝে এ প্রচারণা চালানো হয়।
এই বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সুরঞ্জিত দেব নাথ। কলেজের প্রভাষক অলক দেবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক।
অন্যদের মাঝে বক্তব্য দেন কলেজের প্রভাষক মুফিজুর রহমান, নিজাম উদ্দিন, ডলি রাণী রায়, নিপা দেব নাথ, ওয়াহিদুর রহমান প্রমুখ।
আপনার মন্তব্য