২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:১৫
দক্ষিণ কোরিয়ার সিউলে ‘ইন্টারন্যাশনাল আরবান রেজিলিয়েন্স ফোরাম’ আন্তর্জাতিক সম্মেলন শেষে দেশে ফিরেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি। এসময় সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি নগর ভবনে এসে দায়িত্ব পালন করেন। বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর বিভিন্ন এলাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন সিসিকের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ এ বি এম জিল্লুর রহমান উজ্জল, সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব, সহকারী কর কর্মকর্তা মো. সুহেল আহমদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
গত ২২ সেপ্টেম্বর ৩দিনের এক রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ার সিউলে যান মেয়র আরিফুল হক চৌধুরী সহ ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। কোরিয়া সফরে মেয়রের সাথে তার সহধর্মীনি সামা হক চৌধুরী ছাড়াও সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামছুল হক পাটোয়ারী ও উপ-সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য ছিলেন।
তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল আরবান রেজিলিয়েন্স ফোরাম সিউল-২০১৯ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের অন্ত:ত আটটি দেশের বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র, কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য