নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩০

বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজার থানা এলাকা থেকে ইয়াবাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. শওকাতুল মোনায়েম ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন বড়দেশ সাকিনন্থ জনৈক সুনাম উদ্দিন খানের বসত বাড়ির সামনে রাস্তার উপর থেকে ৩৫০ পিস ইয়াবাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মোহাম্মদ শায়েস্তা মিয়া (৩০), পিতা- মোহাম্মদ বটু মিয়া, সাং- শাহপরাণ কমিনিউটি সেন্টার সংলগ্ন দুদু মিয়ার বাসা শোভাতলা, বিয়ানীবাজার পৌরসভা, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট।

উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত