বানিয়াচং প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৩৬

বানিয়াচংয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষা প্রকৌশলীর বাস্তবায়নে ১৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ঈদগা বাজার সংলগ্ন বানিয়াচং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫তলা একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং ৪তলা ওয়ার্কশপ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাষ্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভুষন রায়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তজম্মুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ইউপি আওয়ামী লীগের সভাপতি বাবু কৃষ্ণ দেব, আওয়ামী লীগ নেতা কাজল চ্যাটাজি, ঠিকাদার এমদাদুল হাসান শাহিনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত