২৭ সেপ্টেম্বর, ২০১৯ ২১:২৪
খাসি জনগোষ্ঠীর ভাষা, শিক্ষা, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা শুক্রবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেটের খাদিমনগরের কারিতাস আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজু রুপসি ও সোনিয়া তংপের এর যৌথ সঞ্চালনায় খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার সভাপতি লবিংসন পঃস্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শাবিপ্রবি বিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো.জহিরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো.মাহবুব আলম, মৌলভীবাজার জেলা জর্জ কোটের আইনজীবী সুবিমল লংড কিরি, রুপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা পেট্রিক সুয়ের, কারিতাস সিলেট আঞ্চলিক কার্যালয় কর্মকর্তা বনিফাস খংলা, খাসি সোশ্যাল কাউন্সিলের প্রচার সম্পাদক সাজু মারছিয়াং প্রমুখ।
বক্তারা খাসি স্টুডেন্টদের উদ্দেশ্য বলেন, খাসিদের ভাষা, ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় শিক্ষার কোন বিকল্প নেই,সবাইকে কষ্ট করে হলেও শিক্ষায় শিক্ষিত হতে হবে পড়ালেখা বন্ধ করা যাবেনা। খাসিয়ারা প্রকৃতির বন্ধু ও পরিবেশ রক্ষায় খাসিয়ারা খুবই আন্তরিক। সভায় বাংলাদেশ খাসি স্টুডেন্ট ইউনিয়নের সিলেট বিভাগের বিভিন্ন শাখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য