নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৪৭

কোম্পানিগঞ্জ থেকে ৩১৮ বোতল মদ উদ্ধার

সিলেটের কোম্পানিগঞ্জে  ৩শ' ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ । গত বৃহস্পতিবার বিকাল  ৩টার সময়  উপজেলার সীমান্তবর্তী ছড়ার পার এলাকে থেকে  এসব মাদক উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাদক বিরোধী সেলের ইনচার্জ  সজল কুমার কানুর নেতৃত্বে একদল পুলিশ  কোম্পানীগঞ্জ থানার সীমান্তবর্তী ছড়ারপাড় ব্রীজে অবস্থান নেয়। ছড়ারপার নোয়াগাঁও (ধুপরির পাড়) এলাকার আব্দুল বারীর পুত্র আইনুদ্দিন (৩০) ও বাবুল মিয়া (৩৬) উভয়ে পুলিশের উপস্তিথি  টের পেয়ে বস্তা ভর্তি মাদক ফেলে যায় । পুলিশ গিয়ে বস্তা খুলে ৩১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। মাদক বিরোধী সেলের এসআই রাজীব মন্ডল কোম্পানীগঞ্জ থানায় লিখিত এজাহার দাখিল করলে পলাতক আসামীদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা রুজু করা হয়। আসামীদের গ্রেফতারে মাদক বিরোধী সেলের অভিযান অব্যাহত আছে। মামলাটি তদন্তাধীণ।

সিলেট জেলার পুলিশ সুপার বলেন, জেলার সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। 

আপনার মন্তব্য

আলোচিত