নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:১৩

কাজির বাজার থেকে ৫ জুয়াড়ি আটক

সিলেট নগরী থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট নগরীর কাজীর বাজারস্থ হাজী বশির মিয়ার বিল্ডিংয়ের পাশ থেকে তাদের আটক করে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা যায়।

আটক জুয়াড়িরা হলো- সুনামগঞ্জের সদর থানার গৌররাং গ্রামের মৃত ওহাব মিয়ার ছেলে নবীর হোসেন (৫৫), সিলেটের দক্ষিণ সুরমার সুনামগঞ্জের কামাল বাজারের গৌওস আলী ছেলে ইমন আহমদ (১৯), চাঁদপুর জেলার হাইমচর থানার বিঙ্গলিয়া গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে সামাদ মিয়া (২৫), ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার গোসতা গ্রামের পিতা মৃত মনতাজ আলীর ছেলে মিন্টু মিয়া (৩৫) ও সিলেট নগরীর কাজির বাজার এলাকার গণেশ গৌড়ের ছেলে অজিত গৌড় (২২)।

আটককৃতদের এসএমপির কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত