২৮ সেপ্টেম্বর, ২০১৯ ২১:০২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 'লতা সাহিত্য কণিকা' এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের মৌলভীবাজার সড়কের আলোচিত্র কার্যালয়ে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন 'লতা সাহিত্য কণিকা'র সম্পাদক মো. নুরুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী ও সাংবাদিক এস কে দাশ সুমন, কবি ও লেখক জাবেদ ভুঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌচাক সাহিত্য সংকলনের সম্পাদক প্রিতম পাল, উদ্দীপ্ত তারুণ্যের এডমিন হৃদয় দাশ শুভ, নাগরদোলা সাহিত্য পত্রিকার সম্পাদক শিমুল তরফদার, নির্বাহী সম্পাদক তোফায়েল পাপ্পু, লেখক কপিল কুরি প্রমুখ।
আপনার মন্তব্য