নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:১১

সিলেট এসে মাজার জিয়ারতে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী

সিলেট এসে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপর নেতাকর্মীদের নিয়ে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন দুই মন্ত্রী।

সিলেটে কয়েকটি অনুষ্ঠানে যোগদান শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত