বিশ্বনাথ প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৩০

বিশ্বনাথ ৫০ শয্যা হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন

সিলেটের বিশ্বনাথ উপজেলার কাদিপুরস্থ ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাল্টিপারপাস হলরুম ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

রোবাবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নবনির্মিত হাসপাতাল ভবনের ৩য় তলায় ওই মাল্টিপারপাস হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় এমপি মোকাব্বির খান। একই সাথে সিসি ক্যামেরা স্থাপনেরও উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকাব্বির খান বলেন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মান নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। শনিবারও সড়ক দুর্ঘটনার রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। হাসপাতালে অ্যাম্বুলেন্স রেখে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে রোগীদের সিলেটের ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে, যা কাম্য নয়।

চিকিৎসকদের সহনশীল হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, পৃথিবীতে মানব সেবা ছাড়া মহৎ আর কোন সেবা হতে পারেনা। কাজেই অতিথের দুর্ণাম ঘুচিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে চিকিৎসক, নার্সসহ পুরো ষ্টাফকে কাজ করতে হবে।   

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আব্দুর রহমান মুসার সভাপতিত্বে সিনিয়র ষ্টাফ নার্স মাহমুদা বেগম ও স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা। তিনি বলেন, হাসপাতালে অ্যাম্বুলেন্স ফেলে রেখে চালক বরর্শি দিয়ে মাছ শিকারে থাকেন এটা আমি আমার চাকুরী জীবনে প্রথম শুনেছেন। তাই অ্যাম্বুলেন্স চালকসহ যে সকল কর্মকর্তা দীর্ঘদিন থেকে কর্মরত আছেন তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার আহবানও জানান তিনি।

এরআগে হাসপাতাল কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. দেলোয়ার হোসেন সুমন, নার্সিং সুপারভাইজার জোৎ¯œা রাণী ঘোষ এবং স্বাস্থ্য পরিদর্শক সুধীর রঞ্জন ঘোষ।

উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রকল্প কমকর্তা মাহবুব আলম শাওন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নবীন সুহেল, কার্যকরি কমিটির সদস্য কামাল মুন্না, সমাজসেবক কুনু মিয়া, জসিম উদ্দিন জুনেদ, নিজাম উদ্দিন, সাংবাদিক অসিত রঞ্জন দেব, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।

আপনার মন্তব্য

আলোচিত