২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:০৭
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে মোবাইলে হত্যার হুমকি দাতা দুর্বৃত্তকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিসিকের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগন এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচী পালন করেছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় নগর ভবনের সম্মুখে এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি ও প্রতিবাদ সভায় মেয়র আরিফুল হক চৌধুরীর পর্যাপ্ত নিরাপত্তা প্রদান ও হুমকি দাতাকে গ্রেপ্তার পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন বলে জানান সিসিকের কাউন্সিলররা ।
সিসিকের প্যানেল মেয়র (১) তৌফিক বক্স লিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতি ও প্রতিবাদ সভায় সিসিক মেয়রকে হুমকি প্রদানের নিন্দা জানিয়ে হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান কাউন্সিলররা।
এ সময় বক্তারা বলেন, মেয়র আরিফুল হক চৌধুরীকে হত্যার হুমকি দেয়ার ২৪ ঘন্টা পার হলেও এখনো হুমকি দাতাকে আইনের আওতায় আনা হয়নি। যা সিটি কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।
এতে বক্তব্য দেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, রেজওয়ার আহমদ, আজম খান, ইলিয়াছুর রহমান, এস এম শওকত আমীন তৌহিদ, মহিলা কাউন্সিলর এডভোকেট ছালমা সুলতানা, নাজনীন আক্তার কনা ও শাহনারা বেগম শানু, সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী ও সিসিকের অফিসার এসোসিয়েশনের সভাপতি রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাসিত ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন, কাউন্সিলর রাশেদ আহমদ, তাকবিরুল ইসলাম পিন্টু, মো. সিকন্দর আলী মোস্তাক আহমদ, রকিবুল ইসলাম ঝলক, আব্দুল মুহিত জাবেদ, আবুল কালাম আজাদ লায়েক, মো. তারেক উদ্দিন তাজ, মো. ছয়ফুল আমিন বাকের ও বিপ্লব কর সম্রাট, মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকী ও মাসুদা সুলতানা, হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, কর কর্মকর্তা রমিজ উদ্দিন সহ সিসিকের সকল বিভাগীয় প্রধানগন,কর্মকর্তা ও কর্মচারীগন।
আপনার মন্তব্য