বড়লেখা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৫১

বড়লেখায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নতুন কমিটির পরিচিতি সভা

মৌলভীবাজারের বড়লেখায় সরকারী প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা রোববার নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগীয় প্রশিক্ষণ সমন্বয়কারী এমএ রহিম।

উপজেলা সরকারী প্রশিক্ষণ প্রাপ্ত গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা সম্বয়কারী গ্রাম ডা. মুহা. হযরত আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার প্রশিক্ষণ সহায়িকার কেন্দ্রীয় সমন্বয়কারী ও প্রকাশক জোবায়ের মোহাম্মদ খান আজাদ, সিলেট জেলা পল¬ী চিকিৎসক সমিতির সভাপতি গ্রাম ডা. বাবুল চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা আহবায়ক গ্রাম ডা. মহিবুল হাসনাত মানিক, সাংবাদিক আব্দুর রব, প্রথম শ্রেণীর ঠিকাদার ও সমাজসেবক সালেহ আহমদ জুয়েল, ব্যবসায়ী সাইদুল ইসলাম, নবগঠিত বড়লেখা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গ্রাম ডা. কাজল চন্দ, সহ সাধারণ সম্পাদক আব্দুল জব্বার রাজু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত