০১ অক্টোবর, ২০১৯ ২৩:০৩
সিলেটের গোয়াইনঘাটে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের টর্চলাই ও ছাতা প্রদান করা হয়েছে। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন নিজের তহবিল থেকে গোয়াইনঘাটের ৮১জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে টর্চ লাইট এবং ছাতা বিতরণ করেন।
সম্প্রতি গোয়াইনঘাটে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী আইনশৃঙ্খলা সংক্রান্ত সমাবেশে এসে নিজ হাতে গ্রাম পুলিশ সদস্যদের উপহার সামগ্রী তুলে দেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম। গোয়াইনঘাটে বিভিন্ন ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ১জন করে গ্রাম পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।
পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, গ্রামপুলিশ সদস্যরা হলেন গ্রামের অপরাধ দমনের বিশ্বস্ত সোর্স। তাদের পর্যবেক্ষণ, অপরাধ দমন এবং অপরাধী গ্রেপ্তারে পুলিশকে সহায়তার ভূমিকা প্রশংসনীয়।
তিনি গোয়াইনঘাটের গ্রাম পুলিশ সদস্যদের অপরাধমুক্ত গোয়াইনঘাট গঠনে আরও দায়িত্বশীল হয়ে থানা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
আপনার মন্তব্য