নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০১৯ ২৩:৩১

সিলেটে সুপ্রিয় চক্রবর্তীকে স্মরণ

সিলেটের আয়কর উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক প্রয়াত সুপ্রিয় চক্রবর্তী (রঞ্জু) স্মরণে এক স্মরণসভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা ক্রীড়া ভবনে এক স্মরণসভার আয়োজন করে সিলেট জেলা ক্রীড়া সংস্থা।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব রঞ্জিত দাসের সভাপতিত্বে স্মরণসভায় স্মৃতিচারণ করেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানস ও বিমলেন্দু দে নান্টু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন কোষাধ্যক্ষ আলী আশরাফ চৌধুরী খালেদ।

আরও স্মৃতিচারণ করেন, অনির্বাণ ক্রীড়া চক্রের সভাপতি গোলাম জাবির চৌধুরী জাবু, কসমস ক্লাবের সভাপতি হাজী জামাল উদ্দিন আহমদ, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক আহমদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট জেলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি, সিলেট জেলা ক্রিকেট কমিটির সহকারী সম্পাদক জয়দীপ দাস সুজক ও বিসিবির সিলেট জেলা ক্রিকেট কোচ মো. রানা মিয়া।

এছাড়াও স্মরণসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল খাবির, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, ইয়ুথ সেন্টার ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সম্পাদক লিয়াকত হোসেন এবং ব্যাডমিন্টন কমিটির সদস্য প্রদীপ কুমার সিংহ ও শিব্বির আহমদ, ক্রিকেট আম্পায়ার ইসমত আলী ও সাবেক খেলোয়াড় রাজীব দাস প্রমুখ।

সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় বক্তারা ক্রীড়াঙ্গন, শিক্ষাবিদ, সাংস্কৃতিক অঙ্গনসহ নানামুখী অঙ্গনে স্ব মহিমায় উজ্জ্বল ও সর্বজন প্রিয় ব্যক্তিত্ব সুপ্রিয় চক্রবর্তী (রঞ্জু) এর কীর্তিময় জীবনের নানাদিক তুলে ধরেন।

স্মরণসভার শুরুতেই সদ্যপ্রয়াত সুপ্রিয় চক্রবর্তীর (রঞ্জু) আত্মার শান্তি কামনায় পরম করুণাময় সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রসঙ্গত, প্রয়াত সুপ্রিয় চক্রবর্তী (রঞ্জু) একাধারে সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন কার্যনির্বাহী সদস্য, সংস্থার নিবন্ধনকৃত ইয়ুথ সেন্টার ক্লাবের সভাপতি, সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি পদেও দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য

আলোচিত