০২ অক্টোবর, ২০১৯ ০০:৫৪
বৃষ্টি উপেক্ষা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 'ষড়যন্ত্রমূলক' সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা ও মহানগর।
মঙ্গলবার (১অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
মহানগর কৃষক দলের আহবায়ক আব্দুল মান্নান পুতুলের সভাপতিত্ত্বে ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধনে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে বিএনপি চেয়ারপারসন চারবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট ও সাজানো মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখে বিএনপিকে নিঃশেষ করে দিতে। সরকারের সেই হীন চেষ্টা ব্যর্থ হয়েছে।
মানবন্ধনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন কৃষকদল সিলেট জেলা কমিটির আহবায়ক আলহাজ্ব শহীদ আহমদ চেয়ারম্যান ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
মানবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলী, ওলামা দলের সভাপতি মুফতি সাদিকুর রহমান, সিলেট জেলা হকার্সদলের সভাপতি আব্দুল আহাদ, মহানগর হকার্সদলের সভাপতি ইউনুস মিয়া, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক এম জহিরুল ইসলাম মকর, মুক্তার আহমদ বকুল, মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছালেহ আহমদ গেদা, ছাত্রদল নেতা আলী আকবর রাজন, কৃষকদল নেতা নুরুল আমীন নুরুল, আব্দুল খালিক, আজম আলী মেম্বার, মাশুক মিয়া, নুরুল ইসলাম, জাহেদ আহমদ, এখলাছুর রহমান, আলতাফ হোসেন, শামসুল ইসলাম, হকার্স দলের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইশতিয়াক জাহান খোকন, আব্দুর রফিক, খোকন আহমদ, চাঁন মিয়া, দিপু আহমদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, ও আব্দুল হাকিম।
মানববন্ধনে এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
আপনার মন্তব্য