বিশ্বনাথ প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০১৯ ১৮:০৩

বিশ্বনাথে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

সিলেটের বিশ্বনাথে বিশেষ চাহিদা সম্পন্ন দু’জন প্রতিবন্ধীকে হুইল চেয়ারসহ আরও শতাধিক প্রতিবন্ধীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ করা হয়। সেই সাথে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলদ ও ঔষধী জাতের গাছের চারা রোপনসহ আরও শতাধিক শিক্ষার্থীদের মধ্যেও গাছের চারা বিতরণ হয়েছে।

ভূমি সন্তান বাংলাদেশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগ, একই বিশ্ববিদ্যালয়ের গ্রীণ এক্সপ্লোর সোসাইটি, সিলেটের ইলেকট্রনিক জার্নালিষ্ট এসোসিয়েশন (ইমজা) ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাধিকার’র সহযোগীতায় ‘দিশারী প্রতিবন্ধী কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’র এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও বিশ্বনাথ উপজেলা পরিষদেও চেয়ারম্যান এসএম নুনু মিয়া এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস।

‘দিশারী প্রতিবন্ধী কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’র প্রতিষ্ঠাতা সভাপতি আবুল লেইছের সভাপতিত্বে ও শাবিপ্রবির গ্রীণ এক্সপ্লোর সোসাইটির ব্যবস্থাপক স্বপন মাহমোদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি-সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) নির্বাহী পরিচালক মো: বায়েজিদ খান, ভূমি সন্তান বাংলাদেশের সদস্য বিমান তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর, বিশ্বনাথ ইউনয়িন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, ভূমি সন্তান বাংলাদেমের সদস্য মাহবুব রাসেল, অলক চৌধুরী, ইউপি সদস্য আমির উদ্দিন ও সংগঠক বিপ্লব দেব ও অলিউর রহমান।

এরআগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘দিশারী প্রতিবন্ধী কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’র অলংকারী ইউনিয়ন সভাপতি চেরাগ আলী ও ‘বিশ্বনাথ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ’র সভাপতি নবী হোসেন।

অনুষ্ঠানে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আপ্তাব আলী, সহকারী শিক্ষক সাহেদা আক্তার, খেলা রানী চক্রবর্তী, আলীম উদ্দিন, শংকরী দাস, ফাহমিদা বেগম, শিক্ষানুরাগী জাবেদ আলী, কয়েছ আহমদ, জমির আলী, আহমদ আলী. জহুর আলী, জুনাব আলী, মঈন উদ্দিন, মতছিন আহমদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত