০৫ অক্টোবর, ২০১৯ ১২:৪৬
সিলেটের মেজরটিলা থেকে ৩৪ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মোহাম্মদপুরের ইসলামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একজন আসামি পালিয়ে যান।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের মেজরটিলার প্রয়াত জামাল উদ্দিনের ছেলে মো. রাহেল উদ্দিন (২৮) ও বগুড়ার সোনাতলার গারামাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিপন মিয়া (৩৫)।
আসামী রিপন মিয়া এসএমপির কোতোয়ালি মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলার এজাহারভুক্ত আসামি।
এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে শাহপরান (রহ.) থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
আপনার মন্তব্য