গোলাপগঞ্জ প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০১৯ ২১:০৬

গোলাপগঞ্জে সন্ত্রাস-জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশ

সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরে সন্ত্রাস,জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ভাদেশ্বর মডেল ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভাদেশ্বর মডেল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সদস্য নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবুল কালাম।

তিনি তার বক্তব্যে বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধান বাধা হচ্ছে মাদক। মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। শিক্ষক তাদের শিক্ষার্থীদের ও অবিভাবকরা তাদের ছেলে মেয়েদের মাদকের কুফল সম্পর্কে বুঝাতে হবে। এ থেকে যুব সমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলের সহযোগিতার কোন বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাস দমনে সবচেয়ে বেশি সফল। দেশের জনগণ সরকারকে সহায়তা করেছে বলেই শক্ত হাতে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে দমন করা সম্ভব হয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশ জঙ্গি ও সন্ত্রাস দমনে ব্যর্থ হয়েছে। সেদিক বিবেচনায় আমরা অনেক এগিয়ে।”

একই সাথে তিনি সন্ত্রাস,জঙ্গি ও মাদক নির্মূলে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।

মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান।

মাদ্রাসার ছাত্র নাহিদুল ইসলাম রাসেলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার বাংলা প্রভাষক রজত কান্তি দাস। আরও বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালিক আহমদ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, সমাজসেবী খলকুর রহমান খলকু, রুমেল সিরাজ, নিয়াজ মাহবুব, রাহাত আহমদ চাকলাদার, মাদ্রাসার ছাত্র সংসদের সহ সভাপতি হামিদুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মটুক মিয়া, মতিন মিয়া, ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইবরাহীম আলী, খানম আহমদ মহিলা মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, ইউপি সদস্য লাবলু মিয়া, আজির উদ্দিন, মো. জহির উদ্দিন, মাদ্রাসার ছাত্র সংসদের সাধারণ সম্পাদক কাওছার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক মাদার তেরেসা এওয়ার্ড লাভ করায় মাদ্রাসার ছাত্র সংসদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত