তাহিরপুর প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০১৯ ১৭:৩৬

তাহিরপুরে সাংসদ রতনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ ১-আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে হিংসাত্মক ও আক্রোশমূলক ভাবে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে তাহিরপুর উপজেলার ছাত্রলীগ নেতা রাহাত হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাদাঘাট বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় ছাত্রলীগ নেতা রাহাত হায়দার বলেন, মোয়াজ্জেম হোসেন রতন উন্নয়নের রূপকার। জননেত্রী শেখ হাসিনা তিন তিন বার উনার হাতে নৌকা তুলে দিয়েছেন। মোয়াজ্জেম হোসেন রতন একজন জীবন্ত কিংবদন্তি। কিছু স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে চক্রান্ত এবং অপপ্রচার শুরু করেছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

এসময় আরো বক্তব্য দেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ  সন্তান কমান্ড সাধারণ সম্পাদক এমাদ আহমেদ জয়, ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল আহমেদ, অর্থ সম্পাদক কবির হোসেন, যুবলীগ সহসভাপতি ফারুক আহমেদ রনি, ওয়ার্ড কৃষকলীগ সাধারণ সম্পাদক আব্দুন নূর। এছাড়া সভায় ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত