সিলেটটুডে ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০১:০২

সাবেক এমপি শফিকুল ইসলাম মারা গেছেন

জামালপুরের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খোকা আর নেই।

শুক্রবার রাত ৮টা ৫৫মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুজায়াত আলী ফকির জানান।

শফিকুল ইসলাম খোকা ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে এমপি নির্বাচিত হন।

তিনি ১৯৮৪ সালে জামালপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পরবর্তীতে আওয়ামী লীগে যোগদান করেন।

জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্যও ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক ভুমিমন্ত্রী রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী।

এছাড়াও শোক জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।

আপনার মন্তব্য

আলোচিত