বেনাপোল প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৩:৪২

বেনাপোলে হাতবোমা ও রামদা সহ যুবক আটক

বেনাপোল পোর্ট থানার বোয়া‌লিয়া গ্রাম থেকে ২টি হাতবোমা ও ৩টি রামদা সহ জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে বেনাপোলের বোয়ালিয়া বাজারের আজিজুল বিশ্বাসের পরিত্যক্ত বাড়ি থেকে তাকে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, গোপন সংবা‌দের ভিত্তিতে জানা যায় বোয়ালিয়া বাজারে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়িতে ক‌য়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে জ‌সিম না‌মে এক যুবক‌কে আটক করে বি‌জি‌বি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের ‌পে‌য়ে বা‌কিরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ২টি হাতবোমা ও ৩টি রামদা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হাতবোমা ও রামদাসহ আটককৃত জ‌সিমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তি‌নি জানান।

আপনার মন্তব্য

আলোচিত