সিলেটটুডে ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৮ ০০:২৮

গাজীপুরে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক

গাজীপুরের পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করতে আসা ছনুয়ারা (১৮) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে তাকে আটক করা হয়। আটক ছনুয়ারা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পাসপোর্ট করতে এখানে আসেন। ছনুয়ারার বাবার নাম সকিল আহমেদ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম  জানান, আটক রোহিঙ্গা নারী ছনুয়ারা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পাসপোর্ট করতে গাজীপুরে পাসপোর্ট অফিসে এসে পাসপোর্টের জন্য আবেদন করেন। পাসপোর্টের আবেদনে গাজীপুরের কাপাসিয়ার ঠিকানা ব্যবহার করেন ওই নারী। একপর্যায়ে তার কথাবার্তা শুনে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে ছনুয়ারাকে আটক করা হয়েছে। তাকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত