সিলেটটুডে ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৮ ১৩:৪৯

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু রোববার

আগামী রোববার (১৮ নভেম্বর) থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে দলটি।

শুক্রবার (১৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানিয়ে বলেন, গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হবে। স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডে থাকবেন।

তিনি বলেন, বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ (শুক্রবার)। যারা বিএনপির মনোনয়নপ্রত্যাশী, তাদের সাক্ষাৎকার আগামী রোববার (১৮ নভেম্বর) দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হবে।

রিজভী আহমেদ জানান, রংপুর বিভাগের পঞ্চগড় জেলার মনোনয়নপ্রত্যাশীদের প্রথমে সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বাকি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় পরে জানিয়ে দেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত