২৬ নভেম্বর, ২০১৮ ১৬:৩০
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হাতে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি। ইতোমধ্যে রংপুর বিভাগের বেশ কয়েকটি আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম জানা গেছে।
সোমবার (২৬ নভেম্বরে) দুপুর ২টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি হস্তান্তর শুরু হয়।
পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ তাসমিয়া প্রধান, ঠাকুরগাঁও-১ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-১ মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ, দিনাজপুর-২ সাদিক রিয়াজ পিনাক, দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম ও মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর-৪ হাফিজুর রহমান ও আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ এজেডএম রেজওয়ানুল হক ও জাকারিয়া বাচ্চু, দিনাজপুর-৬ লুৎফর রহমান মিন্টু ও শাহীনুর ইসলাম মন্ডল।
রংপুর জেলার ৬টি আসনে ১০ জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এর মধ্যে ৪টি আসনে ২ জন করে মনোনয়ন দিয়েছে দলটি। আর ২টি আসনে একজন করে মনোনয়ন দেওয়া হয়েছে।
রংপুর বিভাগে বিএনপির মনোনয়নপ্রাপ্তরা হলেন, রংপুর-১ এ মোকারম হোসেন সুজন, রংপুর-২ এ ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী, রংপুর-৩ এ মোজাফফর আহমেদ ও রিতা রহমান, রংপুর-৪ এ এমদাদুল হক ভরসা, রংপুর-৫ এ সোলাইমান আলম ও ড. মমতাজ, রংপুর-৬ এ সাইফুল ইসলাম।
মনোনয়নের চিঠি নিতে ইতিমধ্যে গুলশান কার্যালয়ে আসছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা।
আপনার মন্তব্য