সিলেটটুডে ডেস্ক

২৬ নভেম্বর, ২০১৮ ১৮:১৪

রাজশাহী বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের অধিকাংশ আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) বিকেল থেকে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নের চিঠি দেয়া শুরু করে বিএনপি।

বগুড়া-৬ ও ৭ আসনে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুণ-অর রশিদ, নাটোর-১ তাইফুল ইসলাম টিপু/অধ্যক্ষ কামরুন নাহার শিরীন, নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ আবদুল মান্নান তালুকদার, পাবনা-৫ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস মনোনয়ন পেয়েছেন।

এছাড়া রাজশাহীতে রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল ইসলাম, রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মনোনয়ন পেয়েছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে সাবেক এমপি আবু হেনা, রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে সাবেক এমপি নাদিম মোস্তফা ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে মনোনয়ন পেয়েছেন চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ।

সোমবার সকাল থেকে মনোনয়নের চিঠি নিতে গুলশান কার্যালয়ে ভিড় করেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা।

আপনার মন্তব্য

আলোচিত