সিলেটটুডে ডেস্ক

২৬ নভেম্বর, ২০১৮ ১৮:৪৭

বরিশালে যাদের মনোনয়ন দিল বিএনপি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হাতে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি। ইতিমধ্যে বরিশালের প্রায় সবকটি আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম জানা গেছে।

সোমবার (২৬ নভেম্বর) বিকেল থেকে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নের চিঠি দেয়া শুরু করে বিএনপি।

বরিশাল বিভাগে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্তরা হলেন- বরগুনা-১: মতিউর রহমান তালুকদার ও নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২:  নুরুল ইসলাম মনি, পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২:  সুরাইয়া আখতার চৌধুরী, শহীদুল আলম তালুকদার ও সালমা আলম, পটুয়াখালী-৩ হাসান মামুন ও মো. শাহজাহান, পটুয়াখালী-৪: এবিএম মোশাররফ হোসেন ও মনিরুজ্জামান মুনির, ভোলা-২: হাফিজ ইব্রাহিম ও রফিকুল ইসলাম মনি, ভোলা-৩: হাফিজউদ্দিন আহমেদ ও কামাল হোসেন, ভোলা-৪: নাজিমউদ্দিন আলম ও মো. নুরুল ইসলাম, বরিশাল-১: জহিরউদ্দিন স্বপন ও আবদুস সোবহান, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু ও শহিদুল হক জামাল, বরিশাল-৩: জয়নুল আবেদীন ও সেলিমা রহমান, বরিশাল-৪: মেজবাহ উদ্দিন ফরহাদ ও রাজীব আহসান, বরিশাল-৫: মজিবর রহমান সারওয়ার ও এমাদুল হক চাঁন, বরিশাল-৬: আবুল হোসেন খান ও রশিদ খান, ঝালকাঠি-১: শাহজাহান ওমর, ঝালকাঠি-২: রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জেবা খান, পিরোজপুর-৩: রুহুল আমিন দুলাল ও শাহজাহান মিয়া।

বরিশাল বিভাগের পিরোজপুর-১ ও বরগুনা-১ আসন ২০ দলীয় জোটের প্রার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত