সিলেটটুডে ডেস্ক

২৬ নভেম্বর, ২০১৮ ১৯:১৬

বিএনপিতে ‘আজীবন থাকতে’ এসেছেন রনি

‘আজীবন থাকতে’ বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপিতে যোগ দেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাবেক সাংসদ রনি বলেন, ‘আমি আমার দল আওয়ামী লীগ থেকে সজ্ঞানে বিএনপিতে যোগ দিয়েছি। আমি আমার সমস্ত মেধা দিয়ে দেশ ও জাতীয়তাবাদী রাজনীতিতে কাজ করবো। বিএনপিতে আমি আজীবন থাকতে এসেছি’।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বলেন, গোলাম মাওলা রনির বিএনপিতে যোগদান প্রমাণ করে দেশের তরুণরা এখনো সচেতন। আমরা তাকে সাদরে গ্রহণ করেছি।

আপনার মন্তব্য

আলোচিত