২৭ নভেম্বর, ২০১৮ ১৭:৫৩
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বিএনপির তিন প্রার্থীকে।
মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে তাদের তিনজনকেই মনোনয়নের চিঠি দেওয়া হয়।
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নের চিঠি পাওয়া তিনজন হলেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন, জেলা বিএনপির সহসভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
মনোনয়ন পাওয়ার বিষ্যটি নিশ্চিত করে কামরুজ্জামান কামরুল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই আসনে আমি মনোনয়ন পেয়েছি। এছাড়া আরও দুজনকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য