২৭ নভেম্বর, ২০১৮ ১৮:২৬
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৪টি আসনে সর্বমোট ৯ প্রার্থীকে মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে সুনামগঞ্জের চারটি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়া হয়।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বিএনপির তিন প্রার্থীকে। তারা হলেন সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নের চিঠি পাওয়া তিনজন হলেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন, জেলা বিএনপির সহসভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরী।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে দুজনকে। তারা হলেন সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া ও সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন।
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
এছাড়া সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে ২০ দলীয় জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা সাবেক সাংসদ মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে মনোনয়ন দেয়া হতে পারে বলে জানা গেছে।
আপনার মন্তব্য