নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০১৮ ২০:১৩

সিলেট-১ আসনে ইনাম আহমদকেও মনোনয়ন দিলো বিএনপি

খন্দকার আব্দুল মুক্তাদিরের পর সিলেট-১ আসনে ইনাম আহমদ চৌধুরীকেও মনোনয়ন দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে ইনাম আহমদ চৌধুরীকে মনোনয়নপত্র প্রদান করা হয়।

প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

এরআগে সোমবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরকে সিলেট-১ আসনে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে সিলেট এসে মনোনয়ন পাওয়ার কথা জানান এই আসনের সাবেক সাংসদ খন্দকার আব্দুল মালিকের ছেলে মুক্তাদির।

মনোনয়নের ব্যাপারে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আসন্ন নির্বাচনে অংশ গ্রহণের জন্য আমি আমি দলীয় মনোনয়ন পেয়েছি। তবে জনসমর্থন ছাড়া আমার একার পক্ষে কিছুই করার নেই। এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে তিনি আন্দোলনের অংশ হিসেবে দেখছেন বলেও উল্লেখ করেন।

এদিকে সোমবার (২৬ নভেম্বর) বিএনপি সূত্রে জানা যায়, সিলেট-১ আসনে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে মনোনয়নের তালিকায় ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।

তবে মনোনয়নের ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বলেন, মনোনয়নের জন্য কেন্দ্রীয় কার্যালয় থেকে কোন ফোন পাননি তিনি।

আপনার মন্তব্য

আলোচিত