২৮ নভেম্বর, ২০১৮ ১৭:৩০
সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাসদ জেলার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ প্রমুখ।
আপনার মন্তব্য