জামালগঞ্জ প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০১৮ ১৭:৩৩

সুনামগঞ্জ-১: রতনের মনোনয়নপত্র জমা

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় জামালগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরানের কাছে মনোনয়ন জমা দেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র লাল পিন্টু, উপজেলা আওয়ামী লীগ নেতা জহিরুল হক তালুকদার, কাজী আশরাফুজ্জামান, গোলাম জিলানী আফিন্দী রাজু, আসাদ আল আজাদ, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, শ্রমিক লীগের সদস্য সায়েম পাঠান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম, যুবলীগের আহবায়ক আবুল খয়ের, সাবেক জামালগঞ্জ সদর ইউপি সদস্য শারমিন সুলতানা, সদর ইউপি যুবলীগ সভাপতি শিরিন তালুকদার, ইমরান, মানিক মিয়া, কবি আলী হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত