নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০১৮ ১৮:৪৭

মৌলভীবাজার-৩: মনোনয়নপত্র দাখিল করলেন নেছার আহমদ

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় নেছার আহমদের সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ফজলুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত