সিলেটটুডে ডেস্ক

২৮ নভেম্বর, ২০১৮ ২০:০৬

খালেদা জিয়ার বিকল্প প্রার্থী যারা

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তিন আসনে বিকল্প তিনজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দলটি।

আদালতের একটি রায়ের পর খালেদা জিয়ার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। তাই তার তিন আসনেই বিকল্প প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার বগুড়া-৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৭ আসনে মোর্শেদ মিল্টন ও ফেনী-১ আসনে যুবদলের সাবেক নেতা রফিকুল ইসলাম।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির এই বিকল্প তিন প্রার্থীর কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকল্প তিন প্রার্থীর মনোনয়নপত্র সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত