০২ ডিসেম্বর, ২০১৮ ১২:৪২
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিটি করপোরেশন-সদর) আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী আনোয়ার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (২ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল হক তার মনোননপত্র বাতিল ঘোষণা করেন।
এই আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন- ড. এ কে আব্দুল মোমেন (আওয়ামী লীগ), খন্দকার মুক্তাদির ও ইনাম আহমদ চৌধুরী (বিএনপি), উজ্জল রায় (বাসদ-মার্কসবাদী), প্রণব জ্যোতি পাল (বাসদ), রেদওয়ানুল হক (ইসলামী আন্দোলন), মোহাম্মদ ফয়জুল হক (ইসলামী ঐক্যজোট), ইউসুফ আহমদ (পিপুল পার্টি), মাহমুদুর রহমান চৌধুরী (জাপা)।
আপনার মন্তব্য