সিলেটটুডে ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫৯

‘ঋণখেলাপি’ সাকার ভাই-ভাতিজা, মনোনয়নপত্র বাতিল

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ভাই ও ভাতিজার মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল হয়।

রোববার (২ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার ১০টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে সাকা চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তাঁর ছেলে সামির কাদের চৌধুরী চট্টগ্রাম ৬ (রাউজান) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এ সময় বিএনপির চার প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাকের ভুঁইয়াসহ ২০ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপির অপর দুই প্রার্থী হলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) প্রার্থী মোস্তফা কামাল পাশা।

আপনার মন্তব্য

আলোচিত