০৫ ডিসেম্বর, ২০১৮ ২৩:৪৩
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে তিনদিনে ৫৪৩ জন আপিল করেছেন। প্রথম দিনে ৮৪, দ্বিতীয় দিনে ২৩৭ ও তৃতীয় দিনে ২২২ টি আবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়ে। বুধবার (৫ ডিসেম্বর) রাতে নির্বাচন ভবনে এসব তথ্য দেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
সচিব বলেন, ‘৬ থেকে ৮ ডিসেম্বর প্রার্থীদের আপিল গ্রহণের ওপর শুনানি চলবে। নির্বাচন ভবনের লিফটের ১০ তলায় এ জন্য এজলাস তৈরি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনাসহ অন্যান্য কমিশনাররা সেখানে উপস্থিত থেকে আপিল শুনানি গ্রহণ করবেন।’
তিনি বলেন, ‘আগামীকাল ৬ তারিখ ১ থেকে ১৬০ পর্যন্ত ক্রমিক নম্বরের আবেদনের শুনানি হবে। ৭ ডিসেম্বর ১৬১ থেকে ৩১০ পর্যন্ত এবং ৮ ডিসেম্বর ৩১১ ক্রমিক নম্বর থেকে ৫৪৩ পর্যন্ত আবেদনের আপিল শুনানি গ্রহণ করবে কমিশন।’
ইসি সচিব বলেন, ‘প্রতিটি আবেদনের আপিল শুনানি শেষে সঙ্গে সঙ্গেই রায় জানিয়ে দেয়া হবে। সংক্ষুব্ধ ব্যক্তি যদি উচ্চ আদালতে কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল করতে চান, তাহলে তাকে রায়ের নকল কপি দিয়ে দেয়া হবে।’
আপনার মন্তব্য