০৭ ডিসেম্বর, ২০১৮ ১২:৫৮
জাতীয় ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী ঘোষণা স্থগিত করা হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টায় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ঘোষণা দেয়ার কথা ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সেলের কর্মকর্তা লতিফুর বারী হামিম। তিনি শুক্রবার সকালে জানান, আজ বিকালে প্রার্থী ঘোষণা করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঐক্যফ্রন্টের শীর্ষ এক নেতা বলেন, জোটের সর্ববৃহৎ শরিক দল বিএনপি এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি, এ কারণেই ঘোষণা পেছানো হলো।
এর আগে শুক্রবার বিকেলে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জোটের প্রার্থী ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছিল।
উল্লেখ্য, বিএনপিসহ ২০ দলীয় জোট এবার জাতীয় ঐক্যফ্রন্টের জোটভুক্ত হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। এ জোটের বাকি শরিক দলগুলো হচ্ছে গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ।
আপনার মন্তব্য