সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৬

আব্বাস-হুদার মনোনয়নপত্র বৈধ

বিএনপি নেতা মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়াও, ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন। শুনানিতে আপিলটি খারিজ হয়ে যায়। ফলে আব্বাসের নির্বাচনে অংশ নিতে বাধা নেই।

অপরদিকে, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ) নেতা নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেছে কমিশন।

আজ (৮ ডিসেম্বর) আপিল শুনানির তৃতীয়দিনে কমিশন এই সিদ্ধান্ত জানায়।

আপনার মন্তব্য

আলোচিত