Advertise
হামিদুর রহমান, মাধবপুর : সরেজমিনে দেখা যায়, উঁচু-নিচু টিলার বুক জুড়ে সারি সারি সবুজ চা গাছ। এর মধ্যে বাগানের নাচঘরের পাশে বিশালাকৃতির এ বটগাছের ডালপালাগুলো সৃষ্টি করেছে এক অন্যরকম সৌন্দর্য। এক থেকে দুইশ হাত লম্বা, প্রায় অর্ধশত ডালপালা ছাতার মত মেলে রয়েছে। গাছের অন্তত প্রকাণ্ড ২০টি ডাল যাতে মাটিতে শুয়ে না পড়ে এ জন্য প্রায় ৫ ফুট উঁচুতে গাছের গুঁড়ি দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। এর পাশেই নির্মাণ করা হয়েছে দুর্গা মন্দির।
বিস্তারিত