Advertise
সিলেটুডে ডেস্ক : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।