০৭ মার্চ, ২০১৫ ১৯:৩০
স্কটল্যান্ডের সাথে খেলায় ফিল্ডিং এর সময় কাঁধে চোট পেয়ে ইনজুরিতে পড়া এনামুল হক বিজয়ের জায়গায় বিশ্বকাপ দলে যোগ দিয়েছেন ইমরুল কায়েস ।
বিজয়ের জায়গায় তাঁর দলভুক্তি ইতিমধ্যে আইসিসিও অনুমোদন করেছে । বৃহস্পতিবার জাতীয় লীগের ম্যাচ খেলতে থাকা ইমরুলকে ফোন করে দলের সাথে যোগ দেয়ার খবর দেন
প্রধান নির্বাচক ফারুক আহমেদ । অপ্রত্যাশিতভাবে পাওয়া সুযোগ শতভাগ কাজে লাগানোর প্রত্যয় শুনিয়ে ওই দিন রাতেই অস্ট্রেলিয়ার এডিইলেডের উদ্দেশ্যে দেশ ছাড়েন গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া ইমরুল কায়েস ।
বাংলাদেশ দল নিউজিল্যান্ডের নেলসন থেকে এডিইলেডে পৌঁছেই দেখা পেয়ে গেছেন ইমরুল । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিকুর রহিমের পেজে পোষ্ট করা একটি ছবিতে দেখা যায় সেলফি তোলছেন হাস্যজ্জ্বোল কায়েস , সৌম্য ও মুশফিক ।
আপনার মন্তব্য