নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০১৫ ১৮:৫৭

বাংলাদেশের বিজয় মিছিলে জাফর ইকবাল(ভিডিও)

ইংল্যান্ডের সাথে দারুণ এক জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের আনন্দে সারাদেশ উৎফুল্ল। সিলেটের বিভিন্ন স্থানে মিছিল করে জয় উদযাপন করেছেন টাইগার ভক্তরা।

এমন এক শ্বাসরুদ্ধকর জয়ের আনন্দে ঘরে বসে থাকতে পারলেন না লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালও। শিক্ষার্থীদের সাথে মিছিলে করে বিজয় উদযাপন করলেন এই শিক্ষাবিদ, লেখক।

সোমবার বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর শাহজালালাল বিশ্ববিবদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করে শাবি শিক্ষার্থীরা। এতে আরো অনেক শিক্ষকের সাথে যোগ দেন ড. মুহম্মদ জাফর ইকবালও। স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হককে সাথে নিয়ে বাংলাদেশের বিজয় মিছিলে অংশ নেন জাফর ইকবাল।

এসময় আরো অনেকের সাথে তাকে স্লোগান ধরতেও দেখা যায়।

 

 

 

 

ভিডিও : বাংলাদেশের জয়ে শাবিতে মিছিল

আপনার মন্তব্য

আলোচিত