শামীম আরমান, নিউ ইয়র্ক থেকে

২২ মে, ২০২৫ ২৩:৫৮

২৪ ও ২৫ মে নিউ ইয়র্কে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

সকল প্রস্তুতি সম্পন্ন। নিউইয়র্কে ২৪ ও ২৫ মে অনুষ্ঠিত হচ্ছে 'বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা'। আমেরিকার বিভিন্ন স্টেট থেকে ইতোমধ্যে অতিথি, প্রকাশক ও বইপ্রেমিরা আসতে শুরু করেছেন।

‘আমরা বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল’ স্লোগানে নিউইয়র্কে দুইদিনব্যাপী এই মেলা শুরু হচ্ছে শনিবার (২৪ মে) সকাল ১১টায় কুইন্সে উডহ্যাভেন বুলেভার্ডে (৬৩১০৮ উডহ্যাভেন বুলেভার্ড, রিগোপার্ক, এনওয়াই১১৩৭৪) অবস্থিত জয়া পার্টি হলে। শনিবার সকাল এগারোটা থেকে রাত এগারোটা ও রোববার বিকাল পাঁচটা থেকে রাত বারোটা এই বইমেলার অনুষ্ঠানমালা চলবে।

সময়ের প্রয়োজনে অত্যন্ত স্বল্প সময়ের নোটিসে এ মেলার প্রস্তুতি নেয়া হলেও সর্বশেষ তথ্য অনুযায়ী ১৬টি বইয়ের স্টল থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজন বেলাল বেগ। পাশে থাকবেন বীর মুক্তিযোদ্ধারা।

বইমেলার জন্যে গঠিত কমিটিতে রয়েছেন : আহবায়ক-ড. নুরুন নবী, যুগ্ম আহবায়ক-তাজুল ইমাম, লুৎফুন্নাহার লতা, মিথুন আহমেদ, আবদুল কাদের মিয়া, অ্যানি ফেরদৌস, মিনহাজ আহমেদ সাম্মু এবং ফকির ইলিয়াস।

সদস্য-সচিব-স্বীকৃতি বড়ুয়া, যুগ্ম সদস্য-সচিব গোপাল সান্যাল। মিডিয়া সম্পর্কিত কমিটির সমন্বয়কারী ফকির ইলিয়াস। সাথে রয়েছেন লাবলু আনসার, আসলাম খান, ওমর আলী, আব্দুল হামিদ।

অর্থ কমিটির সমন্বয়কারী-আব্দুল কাদের মিয়া। সাথে রয়েছেন জাকারিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক এবং কামাল হোসেন মিঠু।

স্টল কমিটির সমন্বয়কারী-গোপাল সান্ন্যাল। সাথে আছেন পঙ্কজ তালুকদার এবং জয়তুর্জ চৌধুরী। সেমিনারের সমন্বয়কারী-মিনহাজ আহমেদ। সাথে আছেন ফকির ইলিয়াস।

সাংস্কৃতিক অনুষ্ঠানের উপদেষ্টা-তাজুল ইমাম, সমন্বয়কারী-অ্যানি ফেরদৌস। সাথে আছেন তাহরিনা প্রীতি এবং সাবিনা শারমিন নিরু। শিশুদের অনুষ্ঠানের সমন্বয়কারী-নিলুফার জাহান। সাথে আছেন পারভিন সুলতানা, সিসিলিয়া মোরাল আরজু, কানিজ হোসনা আকবরি।

আবৃত্তি পর্বের উপদেষ্টা-মিথুন আহমেদ। সমন্বয়কারী-গোপন সাহা। সাথে আছেন ড. বিলকিস আহমেদ দোলা, সাবিনা শারমিন নীরু, স্বাধীন মজুমদার এবং মুমু আনসারী। স্বরচিত কবিতা পর্বের সমন্বয়কারী-মঞ্জুর কাদের। আরও আছেন মিশুক সেলিম, খালেদ শরফুদ্দিন, আবু সাঈদ রতন।

মোড়ক উন্মোচন ও গ্রন্থ আলোচনার সমন্বয়কারী- জি এইচ আরজু। সাথে আছেন , ফারহানা ইলিয়াস তুলি ও নাজনীন সিমন। স্টল ম্যানেজমেন্টের সমন্বয়কারী- স্মৃতি ভদ্র। সাথে আছেন- গোপাল সান্যাল,পঙ্কজ তালুকদার ও জয়তুর্জ চৌধুরী।

অভ্যর্থনা কমিটির সমন্বয়কারী-রওশনআরা নিপা। সাথে আছেন সুতপা মণ্ডল এবং ঝর্ণা চৌধুরী। মঞ্চসজ্জায় উপদেষ্টা-তাজুল ইমাম। সমন্বয়কারী-মিল্টন আহমেদ। সাথে আছেন আজিজুল ইসলাম তারিফ, টিপু আলম এবং পঙ্কজ তালুকদার। মিডিয়া, আর্কাইভ ও চিত্র প্রদর্শনীর সমন্বয়কারী-এয়াকুব আলী মিঠু।

সমগ্র মেলার বিভিন্ন পর্বের উপস্থাপনা করবেন স্বাধীন মজুমদার, সাবিনা শারমিন নিরু, গোপন সাহা এবং মঞ্জুর কাদের।

মেলায় থাকবে বুক স্টল, সেমিনার, বই আলোচনা, মোড়ক উন্মোচন, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, তরুণ প্রজন্মের অনুষ্ঠান, শর্টফিল্ম, কারুশিল্প প্রদর্শনী, লেখক-পাঠক আড্ডা, নৃত্য, ও বিশিষ্ট শিল্পীদের পরিবেশনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।

মেলায় বিদ্যাপ্রকাশ, নালন্দা, অনন্যা, ঘুংঘুর, অক্ষর, মানবী, জয়বাংলা পাঠাগার, শব্দগুচ্ছ, বিপা, রাইটার্স ক্লাব, জয়বাংলা বুক স্টল, গুরুচণ্ডালি,অহনা বিশ্বাস বুকস, দেবর্ষি সারোগি বুকস, আশিস, পোয়েগন্যান্ট মেমোরিস, লেডিস ক্লাবসহ আরও বেশ কিছু বুকস্টল অংশ নিচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে লেখক-কবি-সাহিত্যিক-সাংবাদিক-শিল্পীরা আসছেন এ মেলায়।

উল্লেখ্য, নিউইয়র্কস্থ মুক্তধারা আয়োজিত বইমেলার শুরু থেকেই থাকা অনেকের সাথে নবাগত শিল্পী-সাহিত্যিক-কবি-লেখকেরাও আদর্শের প্রশ্নে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’র সাথে যুক্ত হয়েছেন। ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’র মধ্যদিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় শানিত প্রবাসীরা আরেকবার জেগে উঠলেন একাত্তরের পরাজিত রাজাকার, আল বদর, আলশামস, আর জামাত-শিবিরের ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিতে’ এমন মন্তব্য উচ্চারিত হচ্ছে সুধীজনের মধ্যে।

এদিকে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলাতে প্রবর্তিত "বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ও নবী-জিনাত সাহিত্য পুরস্কার" এর বিচারকমণ্ডলী-২০২৫ এর নাম ঘোষিত হয়েছে। এই কমিটি বাংলা ভাষা সাহিত্য, শিল্প, সংগীত, চারুকলা, কারুকলা সংস্কৃতিসহ মহান মুক্তিযুদ্ধের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে ঋদ্ধ একজন ব্যক্তিকে আজীবন সম্মাননা জানাবে। সেই কৃতি বাঙালি কিংবা অন্য ভাষাভাষী- বিশ্বের যে কোনো দেশে বসবাসরত হতে পারেন।

আর্থিক সম্মাননা ও একটি ক্রেস্ট - এই পুরস্কারে অন্তর্ভুক্ত হবে।২০২৫ এর বিচারকমণ্ডলীতে থাকছেন- তাজুল ইমাম, সালমা বাণী, রাকীব হাসান, ফকির ইলিয়াস, ড. নুরুন নবী (পদাধিকারবলে) ও স্বীকৃতি বড়ুয়া (পদাধিকারবলে)।

২৪ মে শনিবার এই পদক প্রাপ্ত ব্যক্তিত্বের হাতে তুলে দেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত