২২ জানুয়ারি, ২০২৬ ১৮:৪৬
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এএনএম মাহবুব আহমেদ আর নেই। বুধবার (২১ জানুয়ারি) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার বাদ আসর সিলেট নগরীর কুমারপাড়া জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এমসি কলেজের ফেসবুক পেজ থেকে অধ্যাপক মাহবুবের মৃত্যুর তথ্য জানিয়ে একটি পোস্ট করা হয়।
ফেসবুক পোস্টে লেখা হয়, 'এমসি কলেজ, সিলেট এর প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এএনএম মাহবুব আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তার বান্দাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন। আমিন।'
প্রফেসর মাহবুব আহমেদ ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তিনি সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রশাসনে তিনি সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এবং ঐতিহ্যবাহী এমসি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
আপনার মন্তব্য