০৩ মার্চ, ২০১৫ ১৬:২৬
রাহুল রাফিজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ২য় সেমিস্টারে পড়ুয়া একজন ছাত্র। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও ছিল তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। চোখে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ এর স্বপ্ন। বিশ্ববিদ্যালয় জীবনের আনন্দ উপভোগ করতে না করতেই হঠাৎ জানা গেল সে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য ১০ লক্ষাধিক টাকার প্রয়োজন যা তার পরিবার এর পক্ষে বহন করা সম্ভব নয়।
তাই রাহুলের সাহায্যার্থে আগামী ৬ ও ৭ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ আয়োজন করতে যাচ্ছে ‘কিন চ্যারেটি ফিল্ম ফেস্টিভাল-১৫’।
ফেস্টিভালে ৬ মার্চ বিকেল ৩টায় প্রদর্শিত হবে 'The Imitation Game' ও বিকাল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে 'Big Hero 6'।
৭ মার্চ শনিবার সকাল ১১টায় ‘চতুষ্কোণ’, বেলা আড়াইটায় 'The Theory of Everything' ও বিকাল সাড়ে ৫টায় 'The Physician' প্রদর্শিত হবে।
৩ মার্চ থেকে ৫ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অর্জুনতলায় পাওয়া যাবে প্রদর্শনীর টিকেট। এছাড়া চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে সেন্ট্রাল অডিটোরিয়াম এর সামনে টিকেট পাওয়া যাবে।
টিকেট এর শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ৪০ টাকা। প্রদর্শনী সংক্রান্ত যে কোন প্রয়োজনে যোগাযোগ করা যাবে মুক্তাদির আহমদ সরোজ (০১৯২৪৪৩২৭৭৩) এর সাথে।
আপনার মন্তব্য