০৪ মার্চ, ২০১৫ ১২:৫৮
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সারে এগারটায় ভাইস-চ্যান্সেলর কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে এখবর জানানো হয়েছে। মত বিনিময় সভায় ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে নেতৃত্ব দেন ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম।
সিকৃবির পক্ষে নেতৃত্ব দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম। প্রফেসর ড. মো: আনোয়ার হোসেনের পরিচালনায় এ মতবিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সকল বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। প্রথমেই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন প্রফেসর ডা: মো রফিকুল ইসলাম। বারবারা উইকহ্যাম তার বক্তব্যে বলেন, আমরা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে গত ৬০ বছর ধরে সাংস্কৃতিক সুসম্পর্ক গড়ে তুলেছি। দুদেশের মধ্যে আন্তর্জাতিক সুযোগ, উন্নত পেশা নির্বাচন, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ব্রিটিশ কাউন্সিল কাজ করে যাচ্ছে।” তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের ব্রিটিশ কাউন্সিলের সেবা গ্রহণ করার অনুরোধ করেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহি আলম। এসময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির তত্ত্বাবধানে একটি ”ল্যাঙ্গুয়েজ ক্লাব” খোলার ব্যাপারেও আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাড়াও এ মত বিনিময় অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল, সিলেট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য