০৭ মার্চ, ২০১৫ ১২:৩১
স্বাধীনতার মাস উপলক্ষে এবং সবার মাঝে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে আজ শনিবার, ৭ মার্চ ২০১৫, মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে উদ্বোধন হয়েছে উদ্ভটডটকম আয়োজিত তিন দিন ব্যাপী বই মেলা ‘উদ্ভট বই উৎসব’। বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের বই পড়ার মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে উৎসাহ প্রদান করেন।
উদ্ভট বই উৎসবে অন্বেষা, রাত্রি, অন্যপ্রকাশ, অনন্যা, পার্ল, বাতিঘর, নওরোজ কিতাবিস্তান ও ঘাস প্রকাশনী সংস্থা অংশ নিয়েছে। বইমেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মেলা চলাকালীন সময়ে যে কোনো বই ২৫ ভাগ ছাড়ে কেনার সুযোগ থাকছে।
আপনার মন্তব্য