০৭ মার্চ, ২০১৫ ১৭:৫৮
২৫তম বিসিএস ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আবদুল আহাদ এবং সাধারণ সম্পাদক পদে বিসিএস (পোস্টাল) ক্যাডারের কর্মকর্তা শরীফ লতিফ নির্বাচিত হয়েছেন।
শরীফ লতিফ বলেন, শুক্রবার রমনার পুলিশ কনভেনশন হলে ২৫তম বিসিএস ফোরামের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় ২০১৫-১৬ সাল মেয়াদি ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে বিসিএস প্রশাসন ক্যাডারের মো. সেলিম হোসেন, শিক্ষা ক্যাডারের কাজী মো. জাকির হোসেন, তথ্য ক্যাডারের সাইদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রশাসন ক্যাডারের আবু জাফর রাশেদ, স্বাস্থ্য ক্যাডারের ডা. মো. শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
আপনার মন্তব্য