১১ মার্চ, ২০১৫ ১৯:১৭
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ফেরিওয়ালার “তথ্য প্রযুক্তি মেলা” অনুষ্টিত হয়েছে। সিলেটের স্বনামধন্য ও বৃহত্তম তথ্য প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স এর "ক্যাম্পাস ফেরিওয়ালা" প্রোগ্রাম প্রথমবারের মতো এ তথ্য প্রযুক্তি (আইটি) মেলার আয়োজন করে। মঙ্গলবার থেকে সিকৃবির লেকসাইড সংলগ্ন চত্বরে সিকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন কর্মকর্তারা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এতে আকর্ষনীয় মূল্যে ল্যাপটপ,ডেস্কটপসহ পেনড্রাইভ, মেমোরিকার্ড, হেডফোন, টিভিকার্ড, সাউন্ড বক্স, ডিজিটাল ওয়াচ, ক্যামেরাসহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করা হয়। এছাড়া আয়োজকদের পক্ষ থেকে সিকৃবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারিদের জন্য বিশেষ ডিসকাউন্ট কার্ড প্রদান করা হয়।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে এক শিক্ষার্থী সুজন জানান, এই মেলার মাধ্যমে আমরা বিভিন্ন ব্র্যান্ডের নিত্য নতুন মডেলের প্রোডাক্ট দেখতে পারছি এবং মূল্য সাশ্রয় থাকায় ক্রয় করাও আমাদের জন্য সম্ভব হচ্ছে।
এছাড়া মেলার দর্শকরা খুব সহজেই আইটি ল্যাব সলিউশন্স এর তথ্য প্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শও নেয়ার সুযোগ পান।
আপনার মন্তব্য